Categories: জাতীয়

সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া ফেরিঘাট পরিদর্শনে এসেছেন বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান

বিশেষ প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া ফেরিঘাট পরিদর্শনে এসেছেন বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান।

তিনি বলেন,বাঁশবাড়িয়া ফেরিঘাটে বর্ষা মৌসুমে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা দেখতে আজ পর্যবেক্ষণ আসা হয়েছে, বাঁশবাড়ীয়া ফেরীঘাটকে স্হায়ী সয়ংসম্পূর্ণ একটি ফেরীঘাট হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এখানে এসে বাঁশবাড়িয়া এবং সন্ধীপের গুপ্তছড়া ফেরিঘাটে যেসব যাত্রী, চালক চলাচল করবেন, তাদের সুব্যবস্থার জন্য বাঁশবাড়িয়া এলাকায় বেশ কিছু বসার ছাউনি, বিশুদ্ধ পানি পানে ডিপ টিওবল স্থাপন করা হবে, আশা করছি আগামী ৮- ১০ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে। ফেরিতে যেন যাত্রীবাহী বাসের যাত্রী বসতে অগ্রাধিকার দেয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েেছে। যাত্রীরা যেন কোনো হয়রানী না হয়, পাশাপাশি যে সব ঘাটতি রয়েছে , সবকিছু মেরামত করা হবে। কুমিরা ঘাটঘর থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত ৪ কিলোমিটার বেড়িঁবাধ রাস্তায় কাজ করা হবে ও চারটি সুইস গেইট ও পূর্নঃনির্মান করা হবে। বাঁশবাড়িয়া এবং সন্ধীপ ফেঁরিঘাট এলাকায় ডেজিংয়ের কাজটা দ্রুত সম্পন্ন করা হবে। এই কাজগুলো শুধু বাঁশবাড়িয়ার বা সন্দ্বীপের জন্য তা না, আমরা চেষ্টা করছি সব দ্বীপ অঞ্চলের এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য এবং আমাদের আরও পরিকল্পনা রয়েছে ঘাট গুলোতে টি প্লান্টেশন এবং আরো কি কি পরিকল্পনা হাতে নেওয়া যায় সে বিষয়ে আমাদের সব ধরনের ডিপার্টমেন্ট কাজ করছে। আজ শনিবার বিকাল ৩ টায় উপদেষ্টা বাঁশবাড়িয়া পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য একথা বলেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া,
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী‌ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ও বিআইডব্লিউটিএ-র উপ-পরিচালক কামরুজ্জামান, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী,সড়ক ও জনপদ এর প্রকৌশলী,এলজিইডির প্রকৌশলী আলমগীর বাদশা, সহ প্রমুখ।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.