কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটায় এলপিগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে,ফায়ারসার্ভিস ঘটনাস্হলে পৌঁছতে না পারায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে।
স্হানীয়দের সূত্রে জানা যায়,
শুক্রবার রাত ৯ টায় চেয়ারম্যান ঘাটায় শিবলুদের মার্কেটের মেরিট জোন জাহাজের মূল্যবান আইটেমের দোকানে গ্যাস বিস্ফোরণে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আগুন লাগার পর ভয়াবহ রুপধারণ করায় মহাসড়কে চট্টগ্রাম মুখী রোডটি যানবাহন আটকে পড়ে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়,ফলে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।ফায়ার সার্ভিস খবর পেলেও যানজটের কারনে দ্রুত ঘটনাস্হলে পৌঁছতে পারেনি। ফলে আগুল আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।রাত সোয়া ১১ টায় আগুন কিছুটা নিয়ন্ত্রে আনতে পেরেছে ফায়ার সার্ভিস টিম। জয়নাল,খোকন ও কামালের ফরেন মার্কেট পুড়ে গেছে বলে তাৎক্ষানিক ভাবে জানা গেছে।ক্ষয়ক্ষতি তিন কোটি টাকা হবে। সোয়া ১১ টায় মহাসড়কের চট্টগ্রাম মুখী লেইনটিতে গাড়ী ধীর গতিতে চলাচল শুরু করেছে। আগুন ও অনেকটা নিয়ন্ত্রণে।
কুমিরা ফায়ার সার্ভিস সূতে জানা যায়,আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে আমাদের দুটি গাড়ী ঘটনাস্হলে ছুটে গেলেও মহাসড়কের পাশে আগুন লাগাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়,মারাত্বক যানজটে রুপনিলে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্হলে পৌঁতে কিছুটা সময় লাগে।যানজট এড়িয়ে ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাসের দোকান থাকায় আগুণ ভয়াবহ রুপ নেয়।
ক্ষয়ক্ষতি তদন্ত ছাড়া বলতে পারছেননা,তবে জাহাজের মূল্যবান মালামাল থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা বেশীই হবে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.