সীতাকুণ্ড প্রেসক্লাবের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায সীতাকুন্ড প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী( কালের কন্ঠ,পূর্বকোন) সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ( দৈনিক জনকন্ঠ)ও সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাসের( প্রথম আলো) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কুরুচিপূর্ণ পোস্ট করাসহ দৈনিক আমার দেশ অনলাইন ভার্সনে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ক্লাবের কনফারেন্স হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সাবেক সভাপতি এম সেকেন্দার হোসাইন,সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দীন, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী,সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল,এস এম ইকবাল হোসাইন,মীর মামুন এবং উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আবুল খায়ের,কামরুল ইসলাম দুলু,সাইদুল ইসলামসহ সকল সদস্য সাংবাদিকবৃন্দ।
সভাপতি সৈয়দ ফোরকান আবু তার বক্তৃতায় বলেন, কিছু অপ-সাংবাদিক প্রেসক্লাবের নির্বাচনে হেরে গিয়ে ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়।কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ না করে ধারাবাহিকভাবে তারা একের পরে সাংবাদিকদের বিরুদ্ধেসহ মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন দলীয় নেতাদের বিরুদ্ধে নিউজ করে যাচ্ছে।সর্বশেষ তারা গত কয়েক দিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা একটি ইস্যুকে কেন্দ্র করে কল্পকাহিনী সাজিয়ে
আমাদের ৩ হিন্দু সাংবাদিককে ইসকন আখ্যায়িত করে বিভিন্ন প্রভাকান্ড চালিয়ে যাচ্ছে।তারা আগামী ১৬ আগষ্ট শুভ জম্মঅষ্টমী পূঁজাকে নৎস্যা করার জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পায়তারা করছে।
আমি কুচক্রীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে এই মিথ্যা প্রবাগান্ডা ও মিথ্যা নিউজ প্রকাশের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

Press Didar

Recent Posts

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

2 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

22 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

23 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

This website uses cookies.