Categories: জাতীয়

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই রিফাত সিকদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার ও এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নারী নির্যাতন মামলার এজাহারনামীয় আসামী সরুপ মিয়া (৩০), পিতা-আছকন মিয়া, সাং- গোতগাঁও, ইউপি-৯নং পাইলগাঁও, আরেক মামলার এজহারনামীয় আসামী আক্তার মিয়া (৩০), পিতা-মৃত গৌছ মিয়া, সাং ইসহাকপুর (১নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা) ও পৃথক মামলার আরেক আসামী মনির হোসেন (২২), পিতা-মৃত মোস্তফা মিয়া, পালক পিতা-মোঃ হান্নান মিয়া, সাং-বাগময়না, বর্তমানে-আছিমপুর (পাইলগাঁও), থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের (২৯ জুলাই ) মঙ্গলবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।·

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

9 hours ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

1 day ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

1 day ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

1 day ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

1 day ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

2 days ago

This website uses cookies.