Categories: জাতীয়

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন

নিউজ ডেস্কঃ

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পরশুরাম বাঁশপদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত ও একই এলাকার গাছি মিয়ার ছেলে মো. লিটন। এদের মধ্যে লিটনের মরদেহ ভারতের বিলোনিয়ার হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মো. আফসার নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাদেরকে গুলি করে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি তারা মাছ ধরতে মধ্যরাতে সীমান্তের বাঁশপদুয়া এলাকায় গিয়েছিল।

ফেনী-৪ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিল্লাত, লিটন ও আফসারসহ কয়েকজন বাঁশপদুয়া এলাকায় যায়। এ সময় চোরাচালানী সন্দেহে বিএসএফ তাদের গুলি করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর মো. আফসার ও মিল্লাত বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে যায়। আর লিটন ভারত অংশে পড়ে থাকে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মিল্লাত মারা যায়। আর ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়ার সময় লিটন মারা যায় বলে জানতে পেরেছি। নিহত লিটনের মরদেহ ভারতে থেকে আনার চেষ্টা চলছে।

Press Didar

Recent Posts

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

14 hours ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

19 hours ago

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

2 days ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

3 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

4 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

4 days ago

This website uses cookies.