শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ধোপাছড়িতে বিট কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে বিট কর্মকর্তা সুদত্ত চাকমার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ধোপাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ প্রাণজুড়ানি নামক স্থানে শত শত এলাকাবাসী ও বিএনপি নেতা কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে স্থানীয় মৃত আমির হোসেনের ছেলে মো. মোরশেদ জানান, ‘আমার বাবা ১৯৭৪ সালে জায়গা ক্রয় করে সেখানে গাছ রোপণ করেন। বর্তমানে গাছ পড়ে বিদ্যুত সঞ্চালন লাইনে তার ছিড়ে গেলে এলাকাবাসীর দাবিতে গাছ কাটার জন্য স্থানীয় বিট কর্মকর্তা সুদত্ত চাকমার নিকট লিখিত আবেদন করে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ধোপাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ প্রাণজুড়ানি নামক স্থানে শত শত এলাকাবাসী ও বিএনপি নেতা কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে স্থানীয় মৃত আমির হোসেনের ছেলে মো. মোরশেদ জানান, ‘আমার বাবা ১৯৭৪ সালে জায়গা ক্রয় করে সেখানে গাছ রোপণ করেন। বর্তমানে গাছ পড়ে বিদ্যুত সঞ্চালন লাইনে তার ছিড়ে গেলে এলাকাবাসীর দাবিতে গাছ কাটার জন্য স্থানীয় বিট কর্মকর্তা সুদত্ত চাকমার নিকট লিখিত আবেদন করে।

তিনি মৌখিকভাবে গাছ কাটার অনুমতি প্রদান করে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) গাছ দুটি কাটার পর সুদত্ত চাকমা এসে গাছগুলো নিয়ে যেতে চেষ্টা চালালে আমি বাঁধা প্রদান করি।

পরে তারা স্থানীয় আওয়ামী দোসরের আর্থিক সহযোগিতায় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোজাম্মেল হককে জড়িয়ে তাদের দেশীয় অস্ত্র দিয়ে পিঠানো হয়েছে বলে মিথ্যা নাটক রচনা করেন।’

স্থানীয় বাসিন্দা মুছা আল কাজেম, খুরশিদা বেগমসহ কয়েকজন জানান, ‘আওয়ামী লীগের আমলে পোস্টিং হওয়া সুদত্ত চাকমা ফ্যাসীবাদীদের নিয়ে কাঠ পাচার করত পুনরায় সে চেষ্টা করলে ইউপি সদস্য মোজাম্মেল হক বাঁধা দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। যদিও ব্যক্তিগত জায়গা থেকে গাছ বিক্রির সঙ্গে তিনি জড়িত নন।’

মামলার তদন্ত কর্মকর্তা ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কুমার সিংহ জানান, ‘আমি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বন বিভাগের কর্মচারীদের একটি ঘরে বসিয়ে রেখেছে স্থানীয়রা। সেখান থেকে তাদের হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব‍্যাপারে দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল করিম জানান, বিট কর্মকর্তাসহ কয়েকজন এসেছিলেন তারা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

দোহাজারী রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক একে এম ইমরুল কায়েস জানান, ‘আমরা মামলা করেছি, কার জায়গা থেকে গাছ কেটেছে সেটা আদালত দেখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »