Categories: জাতীয়

চন্দনাইশে ইউপি মেম্বারের হামলায় বন কর্মকর্তাসহ আহত ১০

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে ইউপি মেম্বারের হামলায় বনকর্মকর্তা সহ ১০ জন আহত হয়েছেন। জানা গেছে,ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার ও ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক, তার ছেলে ও আত্মীয় স্বজনের হামলায় ধোপাছড়ি বিট কর্মকর্তাসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট ধোপাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড পরানজুরানি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লা, ফরেস্ট গার্ড আবু বক্কর সিদ্দিক, ফরেস্ট গার্ড শুভ ইসলাম, পাহাড়া দলের দলনেতা মো. কুতুবসহ আরও ৫জন।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার সময় ধোপাছড়ি ইউনিয়নের স্থানীয় মেম্বার মোজাম্মেল ১৫ থেকে ২০ জনের একদল কাঠ চোরদের নিয়ে বে-আইনিদল গঠন পূর্বক বন-বিভাগের সংরক্ষিত এলাকা পরানজুরানি নামক স্থান থেকে সেগুন গাছ কেটে নিয়ে আসার খবর ধোপাছড়ি বন বিটের কর্মকর্তা ও কর্মচারী এবং বন পাহাড়াদারের লোকজন জানতে পারলে তাদেরকে বাঁধা দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র বন-বিভাগের লোকজনের ওপর ঝাপিয়ে পড়ে ও বেধরক মারধর করে প্রায় ১০ জনকে আহত করে।

খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির কর্মকর্তাও সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতালে প্রেরণ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা হাসপাতালে পৌঁছায়নি।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এ. কে. এম ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর আওতাধীন দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট ধোপাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড পরানজুরানি এলাকায় একদল চিহ্নিত বনদস্যু স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মোজাম্মেল হকসহ ১০ থেকে ২০ জন লোক বনের গাছ কেটে পাচার করছে বলে সংবাদ পাওয়া যায়। তখনই ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমার নেতৃত্বে বনরক্ষীরা অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় বনদস্যুরা। এতে ৮ থেকে ১০ জন আহত হয়। বন-বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, প্রথমে ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনাস্থলে যখন তর্কাতর্কি হচ্ছে তখন আমি গিয়ে তাদেরকে নিবৃত্ত করি। আমি বন কর্মকর্তাদের কোন আঘাত বা হামলা করিনি। আমি এই ঘটনার সাথে জড়িত না।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Mohammed Alam

Recent Posts

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…

56 minutes ago

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…

1 hour ago

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ​সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু…

2 hours ago

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায়

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

4 hours ago

টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল!

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…

6 hours ago

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…

6 hours ago

This website uses cookies.