শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধ:

দোহাজারী সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল যুবক। জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ ঘাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের তোফায়েল আহমদের ছেলে।

সে দিয়াকুল নিপেন্দ্র মাষ্টারের ভাড়া বাসায় থেকে গত ৫ মাস ধরে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের সুমন মিস্ত্রির অধীনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীতে পানির স্রোত বেশি থাকায় উজান থেকে জ্বালানির জন্য লাকড়ি ভেসে যাচ্ছিল। নদীর একপাশ থেকে সাইফুল লাকড়ি সংগ্রহ করছিলেন। লাকড়ি সংগ্রহ করতে করতে একপর্যায়ে নদীতে পড়ে যান তিনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা মোহাং নাজিম উদ্দীন বলেন, জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাইফুল নামে এক যুবক সাঙ্গু নদীতে ভেসে যান। অনেক খোঁজার পরেও তাঁকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »