শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রেজাউল আলম (১৮) নিহত হয়েছেন। ঘটনাস্থল ছিল ছাতক শহরের প্রবেশ মুখ, ছাতক-সিলেট রোডের ২নং ব্রিজের কাছে।
জানা গেছে, রেজাউল আলম ও তার বন্ধু জাহিদুল ইসলাম শুভ (১৯) মোটরসাইকেলযোগে সুরমা ব্রিজ পার হয়ে ছাতক শহরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রেজাউল আলম। ধারণা করা হচ্ছে, আকস্মিকভাবে সিলেটগামী কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন রেজাউল আলম।
অপরদিকে, জাহিদুল ইসলাম শুভ গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
নিহত রেজাউল আলম নোয়রাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র। আহত জাহিদুল ইসলাম শুভ নোয়রাই ইউনিয়নের জয়নগর গ্রামের মাহবুবুল আলমের পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সংঘর্ষের কারণ হিসেবে যে গাড়ি জড়িত ছিল, তা শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »