Categories: Uncategorized

চন্দনাইশে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যুরো বাংলাদেশ এর কর্মকর্তা নিহত

জসিম উদ্দীন ফারুকী ,বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসিমপুর বাইন্যা পুকুর পাড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ইকবাল সিকদার (৩২) নামে বেসরকারি এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের এক কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার জাবেদ মিয়া (৩০)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল সিকদার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সবুজ সিকদারের ছেলে এবং বুরো বাংলাদেশ এনজিও চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত জাবেদ মিয়া একই জেলার বাসাইল উপজেলার ময়না মিয়ার ছেলে।

দুর্ঘটনার পর আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক দেবনাথ বলেন, ইকবাল সিকদারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহত জাবেদ মিয়ার চিকিৎসা চলছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.