Categories: জাতীয়

চন্দনাইশে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি মেরামতের উদ্যোগ নেই

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পাঠানিপুল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পিডিবির একটি বৈদ্যুতিক খুঁটি মাঝখানে ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে। এতে বিপদজনক হয়ে উঠেছে এলাকাটি। যেকোনো সময় খুঁটি ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, আলোকিত কনভেনশন হলের পাশে, পাঠানিপুল এলাকায় মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটিটা মাঝখানে ভেঙে পড়েছে।

স্থানীয়রা জানান, গত ২৫ মে বিকালে ৪ টার দিকে দোহাজারী পৌরসভার পাঠানিপুল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত লাগলে মাঝখানে ভেঙে পড়ে খুঁটিটি। ঝুকিপূর্ণ খুঁটিটা মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

সিএনজি চালক মোহাম্মদ শাহ আলম বলেন, গত মাসে এই এলাকায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে, এতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটির মাঝখানের অংশ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে দোহাজারী পিডিবির সিনিয়র সহকারি পরিচালক মো: মেহেদি হাসান জিয়াদ জানান, কখন এই খুঁটিটা ভেঙে গেছে তা জানি না। আসা যাওয়ার পথে নজরে পড়েনি। খুঁটিটা কিভাবে ভেঙেছে তা সরেজমিনে দেখে তারপর পদক্ষেপ নেওয়া হবে।

Mohammed Alam

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

24 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.