অবৈধ টেক্সি টার্মিনাল বসিয়ে সমিতির নামে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি; সিএনজি টেক্সি চালককে মারধর!

বিশেষ প্রতিনিধিঃ

সমিতির নামে চাঁদাবাজি

চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি চালক ফরিদকে প্রকাশ্য দিবালোকে সন্রাসী চাঁদাবাজ বহু মামলার আসামী মোঃ হোসেন ও মোঃ জাহেদের নেতৃত্বে গত ৮.০৯.২০২৩ ইং কাপ্তাই রাস্তার মাথায় রেল বিটে যাত্রী নামানোর সময় হঠাৎ চাঁদাবাজ-টোকেন ব্যবসায়ীর সদস্যরা মোঃ হোসেন,মোঃ মোঃ দিদার মোঃ জাহেদ সিএনজি চালক কে টোকেন নিতে বাধ্য করে, চালক টোকেন নিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্য দিবালোকে শত শত পথযাত্রী ও সিএনজি চালকের সামনে ড্রাইভার মো ফরিদের ওপর ১০/১৫ জনের লাঠিয়াল বাহিনী নিয়ে অতর্কিত হামলা ও সমিতির অফিসে নিয়ে কিল, ঘুসি লাথি সহ মারাত্মকভাবে মারধর করে রক্তাক্ত ও জখম করে। এই অবৈধ ভূয়া সমিতির ব্যানারে কাপ্তাই রাস্তার মাথায় রাউজান,হাটহাজারী,
রাঙ্গুনিয়াগামী রেল বিটের ওপর সড়ক দখল করে সিএনজি টেক্সি টার্মিনাল, লাঠি হাতে জোর পুর্বক সিএনজি চালকদের প্রকাশ্যে টোকেন বানিজ্যের নামে সংঘবদ্ধ সন্রাসীরা চাঁদাবাজি করতে দেখা যায়৷ এদিকে বোয়ালখালী,পটিয়া গামী সিএনজি টেক্সি টার্মিনাল গ্যাস পাম্পে সামনে চাঁদাবাজদের লাঠি হাতে সড়ক নিয়ন্রণ করে লাইন পরিচালনা করে যাত্রী,ব্যবসায়ী,চাকুরীজীবি,স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা চরম ভোগান্তির শিকার। দিশেহারা কাপ্তাই রাস্তার মাথায় দিয়ে চলাচলের সকল পেশার মানুষ।
চালক সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ভূয়া সিএনজি সমিতির ব্যানারে পুলিশ প্রশাসনের যোগসাজসে সন্ত্রাসীর গডফাদার মোঃ হোসেন, মোঃ দিদার ও মোঃ জাহেদ বাহিনীর নেতৃত্বে সঙ্গবদ্ধ সন্রাসী চাঁদাবাজেরা সিএনজি টেক্সি টোকেন বানিজ্যের নামে সড়ক দখল করে সিএনজি টেক্সি টার্মিনাল বসিয়ে সড়ক দিয়ে চলাচলরত সকল সিএনজি টেক্সি মাসিক টোকেন ১০০০টাকা, যত আসবে ততবার ১০/২০ টাকা ধার্য করে সিএনজি সমিতির নামে চাঁদা আদায় করছে বলে ভোক্তভোগী সিএনজি চালকেরা জানান, রাঙ্গুনিয়া,রাউজান,হাটহাজারী,বোয়ালখালী,পটিয়ার গ্রাম সিএনজি গ্যাস নেওয়ার জন্য কাপ্তাই রাস্তার মাথা আসা- যাওয়া করে।
এ সুযোগে কাপ্তাই রাস্তা মাথায় শক্তিশালী অঘোষিত সিএনজি সমিতির চাঁদাবাজেরা প্রতি সিএনজি মাসিক ১০০০ টাকা দৈনিক লাইন খরচ নামে গাড়ী যতবার ততবার ১০/২০ টাকা চাঁদা আদায় করে কাপ্তাই রাস্তার সন্রাসীর গডফাদার বহু মামলার আসামী চাঁদাবাজ মোঃ হোসেন সহ মোঃ জাহিদ, দিদার, বাদশা,মোরশেদ,জুয়েল সিএনজি চালক থেকে পুলিশ প্রশাসনের যোগসাজসে টোকেনের টাকা আদায় করে প্রতিমাসে টোকেনের টাকা অর্ধ্বকোটি আদায় করে বলে চালকেরা জানান।
সরেজমিনে গেলে দেখা যায়,কাপ্তাই রাস্তার মাথায় পশ্চিম পার্শ্বে সরকারী রেলের জায়গা দখল করে সিএনজি সমিতির অফিস নামে টর্চার সেল বা সন্রাসীর আস্তানা গড়ে তুলেছে, সেখানে প্রকাশ্য মদ জুয়ার আসর বসে পুলিশ প্রশাসনের, সন্রাসীর গডফাদার মোঃ হোসেন অনেকবার গ্রেপ্তার হয়েছেন৷
চালকেরা চাঁদা দিতে অস্বীকার করিলে টর্চার সেলে ধরে নিয়ে মারধরের ঘটনার সংবাদ পত্রে প্রতিনিয়ত সংবাদ প্রকাশির হয়৷ কাপ্তাই রাস্তার মাথায় পুলিশ ও ট্রাফিক বিট থাকার স্বও্বেও পুলিশের নাকের ডগায় চাঁদাবাজেরা ১৫/২০ জন চাঁদাবাজ হাতে লাঠি নিয়ে সড়ক দখল করে যাত্রী উঠা নামা সহ সড়ক নিয়ন্রণ করে কেউ প্রতিবাদ করলে নেমে আসে পথযাত্রী ও চালকদের উপর মারধর সহ শারীরিক নির্যাতন। সিএনজি চালকেরা জানান,
কাপ্তাই রাস্তার মাথা দিয়ে মেট্টো সিএনজি চলাচল করিলেও চাঁদা দিতে হবে টোকেন দাতাদের ঘোষনা। যতবার আসবে ততবার ১০ টাকা দিতে হবে। কাপ্তাই রাস্তার মাথায় চালক ও যাত্রী হয়রানির সংবাদ জাতীয় এবং স্হানীয় সংবাদ পত্রে খরব প্রকাশিত হয়। চালক ও যাত্রী হয়রানির ঘটনা জানতে সরেজমিনে গেলে দেখা যায়,ট্টাফিক পুলিশের দায়িত্বের মতো হাতে লাঠি ১০/১২ জন চাঁদা বাজেরা সড়ক নিয়ন্রণ করছে। সড়ক দখল করে যাত্রী উঠা-নামা চাঁদা আদায় করতে দেখা গেছে। এলাকার প্রভাবশালী ব্যাক্তির ছত্রছায়ায় প্রকাশ্য দিবালোকে গাড়ীর চালক-দোকানপাট,সহ চাঁদার টাকা আদায় করে, পুলিশ প্রশাসনের কাছে শত শত অভিযোগ থাকার পরও প্রশাসন নির্বিকার বলে এলাকাবাসী ও চালক সুত্রে জানা যায়।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.