চন্দনাইশে একটি বসতবাড়ি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। যার ফলে নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার।
১ জুন’২৫ রবিবার বিকেল ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম জোয়ারা এলাকার বিজয় বড়ুয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে বাড়ির চারটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে, আগুনে তাদের মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ পুড়ে গেছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর কামরুল হাছান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান মাসে গ্যাস সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে মাঠে রয়েছে…
বিশেষ প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী মোহাম্মদ মামুন তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।…
কাইয়ুম চৌধুরী- দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড তারাবির নামাজের জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে ইমাম বা হাফেজকে পুরোপুরি…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শঙ্খ নদী, জীববৈচিত্র্যে অনাবিল এই নদীর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা বিভিন্ন মেয়াদে সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে সংগঠন…
This website uses cookies.
View Comments
https://shorturl.fm/0EtO1