মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জগন্নাথপুরে স্ত্রী-সন্তান রেখে লন্ডনির দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়

  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী-সন্তান রেখে এক লন্ডনির দ্বিতীয় বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুজাক্কির আলী (৭০) নামের একজন বৃদ্ধ তার স্ত্রী-সন্তানকে লন্ডনে রেখে বেশ কয়েকমাস আগে দেশে আসেন।

এর মধ্যে গত (৩০ মে ) হঠাৎ করে উপজেলার চানপুর চক গ্রামে লন্ডনি মুজাক্কির আলী দ্বিতীয় বিয়ে করা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় প্রবাসীর বড় স্ত্রীর ভাই আলী আহমদ বাদী হয়ে প্রবাসী মুজাক্কির আলীসহ ৮ জনকে বিবাদী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে প্রবাসী মুজাক্কির আলী দাবি করে জানান, তার আগের স্ত্রীকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন।

অভিযোগকারী আলী আহমদ জানান, আমার বোনের সাথে কোন ছাড়াছাড়ি হয়নি। তারা লন্ডনে থাকার সুযোগে তিনি অবৈধভাবে দ্বিতীয় বিয়ে করে সংসারে অশান্তি সৃষ্টি করেছেন। যা কোন অবস্থায় কাম্য নয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, এ বিষেয় প্রাপ্ত অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »