ছাতক উপজেলার দোলারবাজার মাইক্রোবাস শ্রমিক উপকমিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৮ মে) দোলারবাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ১৮৬৬) এর সভাপতি সেজাউল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, অর্থ সম্পাদক নজির আহমদ, এবং প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম। দোলারবাজার উপশাখার মাইক্রোবাস শ্রমিকরাও উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।
এর আগে, উপকমিটির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে একটি সিলেকশন কমিটি গঠন করা হয়, যারা পরবর্তীতে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: সুমন আহমদ,সহসভাপতি: আশরাফ আহমদ,সাধারণ সম্পাদক: আব্দুল লতুফ নিজাম,সহ সাধারণ সম্পাদক: ছাদিক হোসেন সাদ্দাম,সাংগঠনিক সম্পাদক: দিপু চৌধুরী,কোষাধ্যক্ষ: নুরুল ইসলাম,সদস্য: সাজ্জাদ মিয়া
“নতুন নেতৃত্বের প্রত্যয়ে ঐক্যবদ্ধ শ্রমিক সমাজ” নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অতিথিরাও নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, শ্রমিকদের কল্যাণ ও সংগঠনের শৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনা লেবু গাছকে কেন্দ্র করে মোঃ রাজু (৩০) নামে…
জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান মাসে গ্যাস সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে মাঠে রয়েছে…
বিশেষ প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী মোহাম্মদ মামুন তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।…
কাইয়ুম চৌধুরী- দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড তারাবির নামাজের জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে ইমাম বা হাফেজকে পুরোপুরি…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শঙ্খ নদী, জীববৈচিত্র্যে অনাবিল এই নদীর…
This website uses cookies.
View Comments
https://shorturl.fm/retLL