বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সেনাবাহিনীর পৃথক অভিযানে অবৈধ গ্যাস সিলিন্ডার ও মাটি কাটার সরঞ্জাম জব্দ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে সেনাবাহিনীর পৃথক পৃথক অভিযানে ৮০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও ৫৮০টি খালি সিলিন্ডার একটি কম্প্রেসার ও বিভিন্ন যন্ত্রাদী সহ একটি মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয়েছে।

৭ মে ২৫ বুধবার দুপুরে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সৈয়দাবাদ এলাকা হতে ৮০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও ৫৮০ টি খালি সিলিন্ডার জব্দ করেন। ধারণা করা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লভ্যাংশ আদায় করার উদ্দেশ্যে এসব গ্যাস সিলিন্ডার মজুদ করা হয়েছে।

এছাড়াও গত ৬ মে ২৫ মঙ্গলবার উপজেলার বরমা ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটিকাটার অভিযোগে একটি মাটি কাটার এস্কেভেটর জব্দ করে বিকল করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়, যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবেশ নষ্ট করে চলেছেন, এমতাবস্থায় সেনাবাহিনীর অভিযান পরিচালনায় জনগণে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »