মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে ক্যাম্পিংয়ে গিয়ে গভীর রাতে ছিনতাইকারীর কবলে পড়েছে ৪ পর্যটক

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সাগরউপকূলে ৪ পর্যটক ক্যাম্পিং এ অবস্হানকালে মুখোশদারী একদল ছিন্তাইকারীর কবলে পড়ে টাকা পয়সা,মোবাইল খুইয়েছেন। তবে তারা অক্ষত থাকায় শুকরিয়াও আদায় করেছেন।
পর্যটক আইয়ান শাহরিয়ার অভিযোগ করেন, বাড়বকুণ্ড উপকূলীয় সমুদ্র সৈকত এলাকায় ক্যাম্পিং করেন তারা ৪ বন্ধু। সঙ্গে লোকাল গাইড ছিলেন রাকিব নামের এক ছেলে। মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় অন্ধকারের মধ্যে ছুরি, রাম-দা, চাইনিজ কুড়াল নিয়ে মুখ কাপড় দিয়ে ঢাকা চারজন ছিনতাইকারী তাদের জিম্মি করে ফেলেন। এসময় তারা সকলের মানিব্যাগ থেকে বের করে সব টাকা নিয়ে যায়। সাথে সকলের মোবাইল, পরে সকলের মোবাইল গুলো ফিরিয়ে দিলেও একজনের মোবাইল ফেরৎ দেয়নি।

পরদিন বুধবার বেলা ১১টার সময় লোকাল গাইড রাকিবকে ছিনতাইকারীদের ব্যাপারে খোঁজ নিতে বললে সে গড়িমসি করতে থাকে। এক পর্যায়ে বিষয়টি মহিউদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দার কাছে জানানো হলে, তিনি ওই এলাকার স্থানীয় মেম্বারের কাছে নিয়ে যান। সেখান থেকে বেরিয়ে তারা জানতে পারে, ছিনতাইয়কারীরা জড়িত লোকাল গাইড রাকিব তার চাচাতো ভাই। পরে মেম্বার ওই ছেলেদের খবর দিলে প্রায় ২ ঘণ্টা পর ছিনতাই হওয়া মোবাইলটি ফেরত দেয়।

এ বিষয়ে স্থানীয় মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ছেলেগুলো আমার কাছে এলে আমি খায়রুল্লাহ মেম্বারের কাছে নিয়ে যাই। এরপর তিনি মোবাইল উদ্ধার করে দেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনা তিনি অবগত নয়। এ সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না।

তবে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে বুধবার পরিষদে পর্যটন পুলিশ এসেছিল। তদন্ত করে নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »