Categories: জাতীয়

সীতাকুণ্ডে রইস হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

গাজীপুরে মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনা নেতা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি,ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় পালিত হয়েছে অবরোধ।
৫মে সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি বগুলা বাজার, কদমরসুল, ভাটিয়ারী এলাকায় ‘সর্বস্তরের সুন্নি জনতা’ ব্যানারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় অবরোধকারীরা। সকাল ১০টায় মহাসড়ক অবরোধ করেন কয়েকশ সুন্নি সমর্থক। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ১০ কিলো মিটার লম্বা যানজট সৃষ্টি হয়। তবে ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

পরে দুপুর ১২টার পর অবরোধ শেষ করে এক বিক্ষোভ মিছিল করে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন তারা।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন বলেন, কেএসআরএম, রয়েল সিমেন্ট গেট, বগুলা বাজার, কদমরসুল ও ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা । বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে গত ২৭ এপ্রিল শিশু বলাৎকারের মিথ্যা অভিযোগ এনে পূর্বশত্রুতার জেরে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে একদল উৎশৃক্ষল লোক। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয় কারাগারে।
মৌলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আজ সড়ক অবরোধের ডাক দেয় ইসলামী ছাত্রসেনা।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…

7 hours ago

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…

11 hours ago

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

1 day ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

3 days ago

This website uses cookies.