মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশের শ্রীশ্রী গোকুলেশ্বরী কালী বাড়িতে ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ মে, ২০২৫

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশের শুচিয়ার পাঠানদন্ডী গ্রামের সার্বজনীন শ্রীশ্রী গোকুলেশ্বরী কালী বাড়ি পরিচালনা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ মে) অনুষ্ঠানের প্রথমদিনে মঙ্গল আরতি, মঙ্গল শোভাযাত্রা, মায়ের পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রম, সমবেত গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গলদ্বীপ প্রজ্বলন এবং মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে মঙ্গল আরতি, মহানামযজ্ঞ, শ্রীশ্রী গোকুলেশ্বরী মায়ের ও গোবিন্দ পূজা-অর্চনা করা হয়। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আশীষ কান্তি চৌধুরী, শ্রীশ্রী লোকনাথ মন্দির কালিয়াইশের প্রতিষ্ঠাতা সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ।

উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা কমিটির সভাপতি সমীরণ চৌধুরী, সাধারণ সম্পাদক অলক ভট্টাচার্য, পুরোহিত পুলক ভট্টাচার্য, সুমন দাশ, রাজীব সেন, শিক্ষক সলিল চক্রবর্ত্তী, লক্ষণ সদ্দার, দেবব্রত চৌধুরী তাপস, সমাজ সেবক উজ্জ্বল ধর।

রোববার (৪ মে) অনুষ্ঠানের সমাপনী দিনে নাম সংকীর্তনসহ নগর পরিক্রমার মাধ্যমে মহানামযজ্ঞ সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »