মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ মে, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে প্রথমবারের মতো মাসব্যাপী দেশীয় পণ্য বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন মাঠে মাসব্যাপী এই বাণিজ্য মেলা শুরু হয়। বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টায় অতিথিরা মেলা উদ্বোধন করার পর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। বাণিজ্য মেলায় দেশে তৈরি বিভিন্ন পণ্যের স্টল, গিফট সামগ্রী, গার্মেন্টস সামগ্রী, শিশুদের খেলনা সামগ্রী, পাহাড়িয়া দের হাতের তৈরি পণ্য, কসমেটিক্স সামগ্রী, কোকারিজ সামগ্রী, কাঠের ফার্নিচার, কোল্ড কপি কর্নার, হরেক রকম আচার, ভাতের হোটেল সহ বিভিন্ন খাদ্যপণ্য মেলায় পাওয়া যাচ্ছে। ছোট্ট সোনামণিদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা সহ অসংখ্য রাইডস।
বাণিজ্য মেলার পরিচালক আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, দক্ষিণ জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, বিশেষ অতিথি চন্দনাইশ পৌরসভা এলডিপি সেক্রেটারি আখতার উদ্দিন, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুব দলের যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হক, চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সেলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা যুবদলের সভাপতি মহিউদ্দিন, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ রিগান, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক সেচ্ছা সেবক দলের সভাপতি আরমানুল ইসলাম, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক মোঃ নাজিম উদ্দীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »