শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয় ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ এবং অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,গত শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে চট্টগ্রাম উত্তর জেলা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী তোফায়েল উদ্দীন’র পরিচালনায় চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ভোক্তা সুরক্ষা আন্দোলনের (সিআরবি) এর মহাসচিব ডিজাইনার কেজিএম সোহাগ,বিশেষ অতিথি হিসাবে, সীতাকুণ্ড প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা উত্তর এর সংগঠক ও সীতাকুণ্ড থানার প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল ইমরান, জাতীয় নাগরিক পার্টির সীতাকুণ্ড থানার প্রতিনিধি ফজলে রাব্বি চৌধুরী।

এছাড়া আরো উপস্হিত ছিলেন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন ও প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শপথ অনুষ্ঠানের মহাসচিব সোহাগ ক্রেতা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, আমরা যারা ভোক্তা আছি আজ আমরা ভোক্তা অধিকার থেকে বঞ্চিত। কারণ সর্বক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিয়ে বৈষম্য চলছে। তাই এই বৈষম্য দূর করতে হলে এবং দাবী আদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় দরকার।

আলোচনা সভা শেষে নবনির্বাচিত উভয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান, ভোক্তা সুরক্ষা আন্দোলনের মহাসচিব ডিজাইনার কেজিএম সোহাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »