সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পাগল হাসান স্মরণে ছাতকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল স্মরণ উৎসব, আসছেন আসিফ আকবরসহ অর্ধশত কণ্ঠশিল্পী।

  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশিষ্ট বাউল শিল্পী ও সংগীত সাধক পাগল হাসান স্মরণে এক ব্যতিক্রমধর্মী আলোচনা ও স্মরণ উৎসব। আগামী ১৯ এপ্রিল, শনিবার বিকাল ৩:ঘটিকায় ছাতকে প্রস্তাবিত ‘পাগল হাসান চত্বরে’ আয়োজিত এ উৎসবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ দেশের খ্যাতনামা অর্ধশতাধিক কণ্ঠশিল্পী।

জেলা প্রশাসকের অনুমতিক্রমে ও সরকারি নির্দেশনা মেনে আয়োজিত এই উৎসবটি সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। অনুষ্ঠানে থাকবে পাগল হাসানের জীবনী ও সংগীতচর্চা নিয়ে আলোচনা, স্মৃতিচারণ, এবং শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।

আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসবের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে পাগল হাসানের সৃষ্টিশীলতা ও সংগীত দর্শনের সঙ্গে পরিচয় করানো, এবং গ্রামীণ সংগীতের ঐতিহ্যকে তুলে ধরা।

এমন একটি মহতী উদ্যোগ ছাতকের সংস্কৃতিচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতি অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »