শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে তিন সাংবাদিক সংগঠন

  • আপডেট সময়ঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’সহ তিনটি সংগঠনের সাংবাদিকরা। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের’র সভাপতিত্বে তিনটি সংগঠনের সাংবাদিকদের যৌথ সভা থেকে এই প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকদের নিয়ে অপপ্রচারকারিরা আগামী দু’দিনের ভেতরে প্রকাশ্যে ও সোস্যাল মিডিয়ায় নিঃস্বর্তে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও অনলাইন পোর্টালে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালান। অপপ্রচারকারিরা উল্লেখ করেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় তড়িগড়ি করে ঈদের ৩/৪দিন পূর্বে বাসিয়া নদীর বর্জ্য অপসারণের কাজ শেষ করে কিছু সাংবাদিক নিয়ে বসে তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করেন। যাহাতে বর্জ্য অপসারণের দূর্নীতির সংবাদ প্রকাশিত না হয়’। অপপ্রচারকারিরা আরও অপপ্রচার চালান যে, একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারের ৭ লক্ষ টাকা অতল গহরে। আর কিছু সাংবাদিকরা অর্থনৈতিক সুবিধা পেয়ে এই সিন্ডিকেটের সাথে রয়েছেন। অপপ্রচারকারিদের এই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনাথে কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দ এমন অপপ্রচারের ঘটনায় সমাজে সাংবাদিকদের মানহানির অপপ্রয়াস চালানো হচ্ছে বলে মনে করেন। অপপ্রচারকারিরা আগামী দু’দিনের ভেতরে প্রকাশ্যে ও সোস্যাল মিডিয়ায় নিঃস্বর্ত ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য সালেহ আহমদ সাকি,
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোঃ নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »