Categories: জাতীয়

বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা উপলক্ষ্যে ‘নাঈম মেমোরিয়াল ট্রাস্ট’র ইফতার মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধিঃ

প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষ্যে নাঈম মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের একটি রেস্টুরেন্টের দু’তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ নিউজের উপদেষ্টা জবির আহমদ নাজমুলের সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার অন্যতম উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা খায়রুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
সভায় আয়োজক কর্তৃপক্ষ জানান, বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকার পরিবর্তে নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ২৫ হাজার টাকার পরিবর্তে নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ১০ হাজার টাকার পরিবর্তে নগদ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য আবুল কাশেম, আব্দুস সালাম মুন্না, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, সাবেক প্রচার সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, মো. আব্দুল্লাহ, মাসিক আল-ফারুকের বিভাগীয় সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক তাজুল ইসলাম, বিশ্বনাথনিউজের নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান, স্টাফ রিপোর্টার নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথনিউজ রিডার্স ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবাহদার, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা প্রমুখ।

Press Didar

Recent Posts

মিরসরাইয়ে ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল বাবার, আহত পরিবারের ৪ সদস্য

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলাল…

14 hours ago

সীতাকুণ্ডে পৌর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি…

14 hours ago

বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি: ​দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বন্দর থানা যুবদল নেতা…

15 hours ago

নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…

2 days ago

ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…

2 days ago

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

2 days ago

This website uses cookies.