চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানা তাওহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মো. তাহের, সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর এবং জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন।
সভায় বক্তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ওয়ার্ডের সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়গুলোও উঠে আসে।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রতন কুমার নাথ ও বলরাম কুমার নাথ এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি অসীম বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ৭ নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী এম এ আজাদ একজন মানবিক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। দায়িত্ব ছাড়াই তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি হিন্দু, বৌদ্ধ ও মুসলিম—সকলের প্রিয় ব্যক্তি। আপনাদের ভোটে তাকে উন্নয়ন ও সেবার দায়িত্ব দিলে তিনি সেবক হিসেবে কাজ করবেন।
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলাল…
বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বন্দর থানা যুবদল নেতা…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
This website uses cookies.