দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বন্দর থানা যুবদল নেতা আরিফুর রহমান আরিফের নেতৃত্বে ও সভাপতিত্বে এবং যুবদল নেতা মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আজিজ।
গত ২৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় ইপিজেড এলাকার ঝনক প্লাজা মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি শেষ করে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সল্টগোলা ক্রসিং হয়ে ধুমপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। কয়েক হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি রাজপথজুড়ে স্লোগানের ঝড় তোলে।
এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হীরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, নজরুল ইসলাম, মো. সবুজ, মো. লোকমান, ফারুক, মো. সাইফুল, মো. জুলফু, মো. মোকবুল, মিজান, ইমরান, মো. মহসিন, মো. শহিদ এবং ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের মো. মুন্না, মামুন, মিঠু, আজাদ ও মো. জাবেদসহ বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দ।
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলাল…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
This website uses cookies.