Categories: জাতীয়

নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকতে হবে-ইলিয়াসপত্নী লুনা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ছাত্র বিপ্লবের ব্যানারে সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে। তারা আগেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখসন তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উস্কে দেয়ার চেষ্ঠা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মিরা যারা দেশে আছেন ও বাড়িতে শান্তিতে আছেন তারা ভূলেও উস্কানীতে পা দিবেন না। আপনারা যারা অন্যায় করেননি, বা লুটপাট করেন নি, তাদেরকে হয়রানী করা হবেনা। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শান্তির ও মানবিক দেশ গড়তে চাই।
তিনি বলেন, আমাদের দাবি ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। সে আন্দোলনে আমরা সফল হয়েছি। আরেক দাবি ছিল সুষ্টু নির্বাচন এখন আমরা সেটার পথে আছি । বর্তমান অর্ন্তবর্তি সরকার দ্রুত একটি সুষ্ট নির্বাচন উপহার দিবে। এজন্য নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ শান্তিতে থাকবে ও দেশের উন্নয়ন হবে।
শুক্রবার (২১ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথিন বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিনেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, সেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ, সেবুল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Press Didar

Recent Posts

নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…

12 hours ago

ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…

15 hours ago

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

1 day ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

1 day ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

1 day ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

2 days ago

This website uses cookies.