শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয় ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা উপলক্ষ্যে ‘নাঈম মেমোরিয়াল ট্রাস্ট’র ইফতার মাহফিল

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষ্যে নাঈম মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের একটি রেস্টুরেন্টের দু’তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ নিউজের উপদেষ্টা জবির আহমদ নাজমুলের সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার অন্যতম উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা খায়রুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
সভায় আয়োজক কর্তৃপক্ষ জানান, বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকার পরিবর্তে নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ২৫ হাজার টাকার পরিবর্তে নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ১০ হাজার টাকার পরিবর্তে নগদ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য আবুল কাশেম, আব্দুস সালাম মুন্না, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, সাবেক প্রচার সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, মো. আব্দুল্লাহ, মাসিক আল-ফারুকের বিভাগীয় সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক তাজুল ইসলাম, বিশ্বনাথনিউজের নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান, স্টাফ রিপোর্টার নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথনিউজ রিডার্স ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবাহদার, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »