শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয় ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথ ইউনিয়নে নিকাহ ও তালাক রেজিষ্টার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন মুহাম্মদ জামাল উদ্দিন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ ইউনিয়নে নিকাহ ও তালাক রেজিস্টার (কাজী) পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক আলোকিত সম্পাদক ও রামপাশা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার মুহাম্মদ জামাল উদ্দিন।
গত ১৩ মার্চ সিলেট জেলা রেজিস্টার জহুরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্বনাথ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার হিসেবে নিয়োগ প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী ২০২৫ সালে বিশ্বনাথ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার কাজী দেলোয়ার হোসেন নূরুল মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। তখন এ পদের জন্য অলংকারী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার মাওলানা আব্দুল ওয়াদুদ, রামপাশা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার মুহাম্মদ জামাল উদ্দিন ও দৌলতপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার মোঃ নুর উদ্দিন আবেদন করেন। কিন্ত বিশ্বনাথ ইউনিয়নের সবচেয়ে বেশী নিকটবর্তী হওয়ায় রামপাশা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার মুহাম্মদ জামাল উদ্দিন বিশ্বনাথ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন। মুহাম্মদ জামাল উদ্দিন বিশ্বনাথ পৌরসভার বিশ্বনাথেরগাঁও গ্রামের মরহুম হাজী মো, মনোহর আলীর জৈষ্ট পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »