শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয় ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের কৃতি সন্তান তাওহীদুল হকের ন্যায় ও সততার মূল্যায়নে ভোক্তা অধিকারের জেলা সভাপতি নির্বাচিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিবেদকঃ

সীতাকুণ্ডের কৃতি সন্তান উপজেলা জামায়াতের সাবেক আমীর তাওহীদুল হকের ন্যায়নীতি ও সততার মূল্যায়নে ভোক্তা অধিকারের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নির্বাচিত হয়েছে।
গত শনিবার ১৫ মার্চ ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উপলক্ষে কাউন্সিল অব কনজিউমার রাইটস সিআরবি বাংলাদেশ আয়োজনে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সকাল ১১টায় কাজীর দেউরী থেকে বর্ণাড্য র্যালী সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী উদ্ভোধনে সিআরবির, মহাসচিব কে,জি,এম সবুজের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবরে সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন, চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি -সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন সভাপতি, ব্যবসায় সমিতির সভাপতি প্রমূখ।

আলোচনা সভা শেষে সকলের উপস্হিতিতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট সমাজ সেবক, আলেমেদ্বীন ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নির্বাচিত করা হয়।

এদিকে তাওহীদুল হক চৌধুরী ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় জামায়াতের পুরো উপজেলাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানাতে থাকে। সীতাকুণ্ড প্রেসক্লাবের পক্ষ থেকে বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, পৌরসভা ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলা উদ্দীন সোহেলের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার এই গৌরবময় অর্জনে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্হিত ছিলেন, জামায়াতের ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দীন,সাবেক ছাত্র নেতা আবুল কালাম আযাদ, জামায়াত কর্মী মোঃ ফিরোজ খাঁন, ইউনিট সভাপতি আবু সাঈদ,৮নং ওয়ার্ডের জামায়াত নেতা ও পৌরসভা ছাত্র শিবির সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন সুমন,মোঃ সামছুদ্দীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফুলেল শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দরা বলেন, তাওহীদুল হক চৌধুরী একজন নির্ভিক সৎ, ন্যায় পরায়ন ও মানব কল্যাণে নিবেদিত প্রাণ বিধায় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নির্বাচিত করে।

তাই শুভেচ্ছা প্রদানকারীরা সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে উক্ত সংগঠনকে ধন্যবাদ জানান। পাশাপাশি নেতৃবৃন্দরা তার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণে নতুন দিগন্ত উম্মোচিত হবে বলে সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »