শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জাতীয় সাংবাদিক সংস্থা’র চট্রগ্রাম উত্তর জেলা কমিটির ইফতার-মাহফিল অনুষ্ঠিত। 

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পক্ষ থেকে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭/০৩/২০২৫ ইংরেজি চট্টগ্রাম ফয়েজলেক মেঘনা হোটেলে জাতীয় সাংবাদিক সংস্থা’র উত্তর জেলা কমিটির সভাপতি লায়ন এমএম মাওলানা ইউসুফ এর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি  খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, অপকা’র নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, চট্টগ্রাম শ্রমিক দলের সভাপতি ফরহাদ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কেফায়েত উল্লা কায়সার, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগরের সভাপতি কে এম রুবেল, চট্টগ্রাম মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম উদ্দীন, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের মহাসচিব কামাল উদ্দিন,আরো উপস্থিত ছিলেন উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম রানা, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি নুরুল আফসার তৌহিদি, সহ-সভাপতি সেকান্দর হোসেন, সাংগঠনিক সম্পাদন মোহাম্মদ খোকন সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিগন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মাস হচ্ছে মানব জাতীর জন্য একটি শিক্ষা, আল্লাহর কাছে ঐক্যবদ্ধ ভাবে সৎকাজের মাধ্যমে চাওয়া এবং আল্লাহর কাছ থেকে পাওয়ার একটি হাজার মাসের চেয়েও উক্তম মাস এই মাস। মানবজাতি যেভাবে আল্লাহর কাছে সততার সাথে চাইলে কিছু পাই। তেমনি সাংবাদিকরাও ঐক্যবদ্ধ থাকলে তাদের যেকোনো যুক্তিক দাবিদাওয়া আল্লাহর রহমতে সরকার থেকে পাওয়া সম্ভব।

আজকে সেই লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সাংবাদিকদের অধিকার আদায়ের কাজ করছে। আমরা আজকের এই মহতী পবিত্র মাহে রমজানের দোয়া ও ইফতার মাহফিলে আল্লাহর নিকট মানবজাতির জন্য বাংলাদেশের জন্য এবং সকল সাংবাদিকদের জন্য দোয়া কামনা করছি।

আল্লাহ যেন আমাদের সকল প্রকার সমস্যা দূর করে দেন, সকলকে ঐক্যবদ্ধভাবে সততার সাথে সাংবাদিকতা করার জন্য হেদায়েত নসিব করেন। অবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »