সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে গরুচুর সন্দেহে কিশোরকে অমানুষিক নির্যাতন! দেশজুড়ে তীব্র নিন্দা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে এক কিশোরের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। রোববার বিকেলে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদের মটুককোনা গ্রামের বাড়িতে ওই কিশোরকে নির্যাতন করা হয়।

ওই দিন রাতেই কিশোরটিকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা না পেয়ে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়েছে।

কিশোরের নাম ওলিউর রহমান (১৪), সে উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দিনমজুর রোহেল মিয়ার ছেলে।

সোমবার গভীর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কিশোরের নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে বিশ্বনাথ তথা সিলেট জুড়ে তুলপাড় সৃষ্টি হয়।

কিশোর ওলিউরের পিতা রোহেল মিয়া জানান, তার ছেলেকে গরুচুরির অপবাদ দিয়ে মেম্বারের বাড়িতে নিয়ে নির্যাতন করে মটুককোনা গ্রামের মবশির আলীর ছেলে আব্দুল বারিকসহ কয়েকজন। এ ঘটনায় রোহেল মিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদ বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় তার ওপর কোনো নির্যাতন করা হয়নি। আমি গ্রামের মুরব্বিদের কাছে রেখে অপর এক মেম্বারের বাড়িতে ইফতার মাহফিলে চলে যাওয়ার পরে তার ওপর নির্যাতন করা হতে পারে।

এ ব্যাপারে থানা ওসি এনামুল হক চৌধুরী বলেন, নির্যাতনের ভিডিও চোখে পড়ার সাথে সাথে আসামিদের গ্রেফতার করতে অভিযানে চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »