Categories: জাতীয়

যায়যায় দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

যায়যায় দিন পত্রিকার প্রধান কার্যালয় দখল করা ও ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতক পৌর শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২ ঘটিকার সময় ছাতক ট্রাফিক পয়েন্টে  অন লাইন প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন।

ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা  বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,এশিয়ান টিভির ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ছাতক পৌর যুবদলের আহবায়ক খয়ের উদ্দিন,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিলোয়ার হোসেন,গণ অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার আহবায়ক ডাঃ আজহার আলী,ছাতক উপজেলার সদস্য সচিব হাফিজ আবুল হোসেন,ছাতক অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা,সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন জয়,আদিল রিফাত, মাছনুন চৌধুরী,আব্দুল হক, কিবরিয়া হাসান,রাজিব, আবু বকর প্রমুখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের ইন্তেকাল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর (৭৮) ইন্তেকাল…

1 hour ago

সীতাকুণ্ড পৌর প্রশাসনের ওয়েবসাইট ক্লোন, প্রশাসক-ইউএনও ও ওসির সিল-স্বাক্ষর জাল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি পোর্টালের আদলে ক্লোন ওয়েবসাইট তৈরি, কিউআর কোড সংবলিত ডিজিটাল ওয়ারিশ…

4 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময়…

1 day ago

যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মেলেনি, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: ​যুবদল নেতা মো. রায়হানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের…

1 day ago

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

3 days ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

3 days ago

This website uses cookies.