Categories: জাতীয়

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

মনোমুগ্ধকর আয়োজনে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ২য় আন্ত: উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রোববার (১৬মার্চ) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৫টি মাদ্রাসার ৩৯জন প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অধিকার লাভ করে বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. নাদিম। প্রথম পুরষ্কার হিসেবে বিজয়ীর হাতে নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা তুলে দেন অতিথিরা। ২য় স্থান অধিকারী পাঠাকইন লুৎফাবাদ মাদ্রাসার শিক্ষার্থী মুহিবুর রহমানকে ১৫ হাজার টাকা, ৩য় স্থান অধিকারী জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন খানকে ১০ হাজার টাকা তুলে দেয়া হয়।

এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীদেরকেও নগদ টাকাসহ পুরুষ্কার দেন অতিথিরা। এ প্রতিযোগিতায় ৪র্থ হয়েছে শহীদ গুলজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার শোয়াইব আহমদ ৫ম, বিশ্বনাথ কামিল মাদ্রাসার শাহ আবুল সালেহ ৬ষ্ট, জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার রেজাউল করীম ৭ম, জামেয়া মাদানিয়া মাদ্রাসার শফিকুর রহমান ৮ম, শাহপরান অলংকারী হাফিজিয়া মাদ্রাসার ফতেহ আহমদ মেহরাব ৯ম ও আরাবিয়া সোবাহানিয়া মাদ্রাসার আরিফ খান ১০ স্থান অধিকার লাভ করে।
ক্বেরাত প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, কাদিপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম।
বিচারকের দায়িত্বে ছিলেন, জামেয়া মোহম্মদীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইয়াকুব আলী ও জামেয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ফয়জুর রহমান।
দিনব্যাপী সার্বিকভাবে এ প্রতিযোগিতা পরিচালনা করেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ কমিটির প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্গানাইজেশনের সমন্বয়ক এম. কাওছার আহমদ ও মাওলানা মুখতার হোসাইন। উদ্বোধনী ক্বেরাত পরিবেশন করেন অর্গানাইজেশনের সমন্বয়ক হাফিজ ক্বারী শাহ সাইদুর রহমান।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

8 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

8 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 day ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.