সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের ইফতার বিতরন।

  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় লোকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করাকালে উক্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সাবেক আমীর তাওহীদুল হক চৌধুরী বলেন,সমাজের ধনাঢ্য ব্যক্তিদের প্রয়োজন যার যার এলকায় গরীব অসহায় ও দুঃস্হদের কে অর্থ,খাদ্য,চিকিৎসা সাহায্য ও সহযোগিতা করা। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার প্রয়োজন। ইফতার সামগ্রী বিতরণ কালে তিনি এই বক্তব্য রাখেন।

আজ শনিবার দুপুর ২টায় পৌরসভাস্হ বাস ষ্ট্যান্ডের পাশে হোটেল ৯৯ এর দ্বিতীয় তলায় ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের ডাইরেক্টর তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রায় শতাধিক গরীব অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট মাওলানা তাওহীদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, স্রাইন কমিটির যুগ্ন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী,প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, অর্থ সম্পাদক সবুজ শর্মা,সাংবাদিক নাসির উদ্দীন অনিক,তালুকদার নির্দেশ বড়ুয়া, দেলোয়ার খান,এ্যাড,নাসির উদ্দীন,ইকবাল হোসেন রুবেল,পলাশ,মাসুম, কপিল সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্হিত ছিলেন। এতে আরো উপস্হিত ছিলেন,আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক ও মসজিদ খতীব মাওলানা আনোয়ার হোসাইন, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ লিয়াকত আলী, আবুল কালাম আযাদ, নকীব সামাজিক সংগঠনের সেক্রেটারী রাফীদুল ইসলাম রাফীসহ প্রমূখ।

প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন,
রমজান হচ্ছে সংযমের মাস। এই একটি মাস হলো অসহায়, গরীব ও দুঃস্হদের হক বুঝে পাওয়ার রমজানের মাস। তাই ইত্তিহাদ ফাউন্ডেশনের কর্মীরা তাদের সাধ্যমতো রমজান উপলক্ষে অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। বিত্তবানরা তাদের জাকাতের টাকা ইত্তিহাদ ফাউন্ডেশনের মাধ্যমে বিলি করলে সমাজের অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে পৌঁছবে। অনুষ্ঠানে শতাধিক অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »