রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে যুবলীগ নেতা মুন্না গ্রেপ্তার 

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

গত ৪ আগস্ট সিলেটের বিশ্বনাথে জামায়াত নেতা আমজাদ আলীর উপর হামলা এবং তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর ও পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং ১২, তাং ২১.০৮.২৪ইং) বিশ্বনাথ ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মনোহর হোসেন মুন্নাকে গ্র্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুন্না উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের রজকপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বের দিন (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পৌর শহরে অবস্থান নেন। এসময় তারা বাসিয়া ব্রীজের ওপর জামায়াত নেতা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে (আমজাদ) রক্তাক্ত জখম করে। এরপর আমজাদ আলীর ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। জামায়াত নেতা আমজাদ আলীকে ধাওয়া করে আল-হেরা শপিং সিটিও ভাংচুর করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যে কারণে ওই ঘটনার পর দিন (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুন্না’সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যান। আর ৪ আগস্টের ঘটনায় যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্নার সম্পৃক্ততা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে।
যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্নাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »