Categories: জাতীয়

বিশ্বনাথে ‘কৃষি বিপনন আইনে’ চারপ্র তিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ‘কৃষি বিপনন আইনে’ সিলেটের বিশ্বনাথে পৌর শহরের ‘নতুন ও পুরাণ বাজার’ এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সিলেট জেলার সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আবু সালে মোঃ হুমায়ুন কবির এবং বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে ওই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে ‘অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা না থাকা ও ক্রয়ের ভাওচার দেখাতে না পারায়’ কৃষি বিপনন আইন-২০১৮’র ১৯ (১), (ক) ও (ড) ধারায় ৩টি প্রতিষ্ঠানকে এবং অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র ৩ (২) ধারায় ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ওই ৪টি মামলায় ৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পরিচালিত ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে জেলা বিপনন কর্মকর্তার কার্যালয়ের ও বিশ্বনাথ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…

12 hours ago

ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…

15 hours ago

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

1 day ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

1 day ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

1 day ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

2 days ago

This website uses cookies.