Categories: জাতীয়

বিশ্বনাথে সেলাই মেশিন বিতরণ, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের উদ্যোগে ‘এডিপি প্রকল্প’র আওতায় গরীব-অসহায়-দুস্থ ১০টি পরিবারের নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। এরপর একই স্থানে ‘উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক (উপ-সচিব) সুবর্ণা সরকার। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই সমাজ এগিয়ে যাবে। সকলে সহযোগীতা ছাড়া জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিপ্রিয় ভট্টাচার্য্য, প্রকৌশলী আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ মেম্বার।

বিশ্বনাথে ‘কৃষি বিপনন আইনে’ চার
প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি
বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ‘কৃষি বিপনন আইনে’ সিলেটের বিশ্বনাথে পৌর শহরের ‘নতুন ও পুরাণ বাজার’ এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সিলেট জেলার সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আবু সালে মোঃ হুমায়ুন কবির এবং বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে ওই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে ‘অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা না থাকা ও ক্রয়ের ভাওচার দেখাতে না পারায়’ কৃষি বিপনন আইন-২০১৮’র ১৯ (১), (ক) ও (ড) ধারায় ৩টি প্রতিষ্ঠানকে এবং অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র ৩ (২) ধারায় ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ওই ৪টি মামলায় ৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পরিচালিত ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে জেলা বিপনন কর্মকর্তার কার্যালয়ের ও বিশ্বনাথ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…

12 hours ago

ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…

16 hours ago

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

1 day ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

1 day ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

1 day ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

2 days ago

This website uses cookies.