চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ি ঝরনায় গোসল করতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর মৃতদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ি ঝরনায় গোসল করতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া ঝর্ণার পানিতে গোসল করতে নিচে গর্তে জমানো পানিতে ডুবে নিখোঁজ হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
আজ বুধবার দুপুর (পোনে একটায়) সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ছড়ছড়ি (বিলাসী) ঝর্ণা থেকে নিখোঁজ এই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ১১ টায় ঝর্ণায় গোসল করতে গিয়ে সেখানে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।

ডুবে যাওয়া ছাত্রের লাশ উদ্ধারের মুহূর্তের ছবি

নিহত শিক্ষার্থীর হলেন এ কে এম নাইমুল হাসান (২০)।

সে চট্ট্রগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার আবুল কাশেমের পুত্র।

সে কুমিরা আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.ফিরোজ আমহম্মদ ভূঁইয়া জানান,নগরীর কাট্টলী এলাকা থেকে তিন বন্ধু মিলে বাঁশবাড়িয়ার ছড়ছড়ি ঝর্ণায় ঘুরতে আসেন। সেখানে যাওয়ার পর ঝর্ণায় গোসল করতে নামেন নাইমুল ও তাঁর বন্ধুরা। গোসল শেষে দুই বন্ধু উপরে উঠে এলেও সাঁতার না জানার কারনে নাইমুল ঝর্নার পানিতে ডুবে যান। এরপর তাঁর বন্ধুরা নিখোঁজ নাইমুলকে উদ্ধারে সহায়তা চেয়ে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। পরে তাদের কাছ থেকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টা প্রচেষ্টার পর ঝর্ণার পানি থেকে মরদেহটি উদ্ধার করি। উদ্ধার পরবর্তীতে মৃতদেহটি সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন,নিহত শিক্ষার্থীর মরদেহটি উদ্ধারের পর ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদের (পুলিশের) কাছে হস্তান্তর করেছে। আমরা আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করবো।
স্হানীয় চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, এর আগেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র সাগরে ডুবে মারা যায়, তারপরও ছাত্ররা সতর্ক না হওয়াটা দুঃখজনক।

Didar

View Comments

  • Looking to explore better casino options?

    You’re in the right place. Welcome to the era of next-level online casinos where you can hit massive jackpots and enjoy
    authentic gameplay.

    These sites offer a full range of classic casino favorites, plus bonuses that truly stand out.

    Begin with a generous welcome bonus of up to a
    risk-free trial + cash rewards.

    Each brand is audited for fairness, ensuring your security at all times.
    Deposit and withdraw with confidence using Visa —
    with payouts in under 6 hours.

    You can play instantly, or use fully responsive platforms on your Android.

    Why wait? Create your account and experience the difference.

    Explore the best casinos online — risk-free!

Recent Posts

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

16 hours ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব 'ফ্রাইডে ফর হেলথ'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও…

3 days ago

তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রান্তিক যুবসমাজকে নাগরিক নেতৃত্বে সম্পৃক্ত করার লক্ষ্যে সীতাকুণ্ডে "জাগরণ" প্রকল্পের অবহিতকরণ সভা…

4 days ago

This website uses cookies.