সিলেটের বিশ্বনাথে হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে মাসব্যাপী দর্জি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রামধানা হাজী আব্দুল গণি সন্স দর্জি প্রশিক্ষণায় কেন্দ্রে সেলাই মেশিন বিতরণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। হাজী আব্দুল গণি সন্স এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা খালেদ আহমদের সভাপতিত্বে ও দর্জি প্রশিক্ষণালয় কেন্দ্রের প্রধান রাহিমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রাজুক মিয়া রাজ্জাক।
এদিকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে পবিত্র রামাদান উপলক্ষে পৌরসভার ৬টি গ্রামের ৩০০জন হতদরিদ্রদের মধ্যে নগদ ১হাজার টাকা করে ৩লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল গণি সন্স জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মখলিছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠক সৈয়দ জুয়েল আহমদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রায়হান আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আলকাছ আলী, সংগঠক জসিম উদ্দিন জুনেদ, নুমান আহমদ, আব্দুল মুতলিব প্রমুখ।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
This website uses cookies.