শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয় ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে মাসব্যাপী দর্জি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রামধানা হাজী আব্দুল গণি সন্স দর্জি প্রশিক্ষণায় কেন্দ্রে সেলাই মেশিন বিতরণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। হাজী আব্দুল গণি সন্স এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা খালেদ আহমদের সভাপতিত্বে ও দর্জি প্রশিক্ষণালয় কেন্দ্রের প্রধান রাহিমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রাজুক মিয়া রাজ্জাক।
এদিকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে পবিত্র রামাদান উপলক্ষে পৌরসভার ৬টি গ্রামের ৩০০জন হতদরিদ্রদের মধ্যে নগদ ১হাজার টাকা করে ৩লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল গণি সন্স জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মখলিছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠক সৈয়দ জুয়েল আহমদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রায়হান আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আলকাছ আলী, সংগঠক জসিম উদ্দিন জুনেদ, নুমান আহমদ, আব্দুল মুতলিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »