শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট সংবাদদাতাঃ

জীবনের চলার পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ আসে, আবার কেউ চলে যায়। কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর তারা হলো আমাদের স্কুল ও কলেজ জীবনের বন্ধু।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী হেরিটেজ রেষ্টুরেণ্টে এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের সৌজন্যে এক মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে বন্ধুদের মধ‍্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রাজী, সেলিম সিদ্দিক, রোমান আহমদ চৌধুরী, তারেক আহমদ ছানু, আতিক খাঁন, দুদু মোহাম্মদ, উৎফল বড়ুয়া, সিআইডি রিপন কুমার দে, মাহবুব লস্কর, নাজমুন নাহার স্বপ্না, দিলরুবা চৌধুরী, এডভোকেট আবু তাহের, এডভোকেট সলমান আহমদ, এডভোকেট তাজুল ইসলাম, মঈন উদ্দিন(সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব), শাহ হান্নান, নুরুল আমিন, সালমান আহমদ, বিধু ভুষন দাস,মামুন আহমদ, ইশতিয়াক আহমদ সুহেল, মনোহর হুসেন রাজীব, কামরুজ্জামান মুরাদ, লাপাজ আল মাহমুদ,সরোওয়ার হুসেন সেলিম, বিজিত কুমার আচার্য, মোঃ মাহতাব উদ্দিন, সিমিন চৌধুরী, মাসুদ আহমদ, সিব্বির আহমদ, কয়েস আহমদ, আব্দুল জলিল ছালেক, আবুসালেহ মোঃ শওকতুল ইসলাম ও মোঃ ফয়ছল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে দেশ-বিদেশে অবস্থানরত ‘৯১ বন্ধুদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন‍্যে কয়েকজন বন্ধুদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৯১ বন্ধুরা যৌথভাবে সংগীত পরিবেশন করেন এবং সিলেটের বরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »