সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড ইকোপার্ক সংলগ্ন লোকালয়ে অজগর উদ্ধার, বনে অবমুক্ত চট্টগ্রাম সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক চাপায় দিখন্ডিত মোটরসাইকেল আরোহী রাঙ্গুনিয়া ইট ভাটায় পাহাড় কাটায় জরিমানা সীতাকুণ্ডে মোগবুলার রহমান জুট মিলকে লজিষ্টিক ডিপু করতে ব্যাপক পাহাড় কর্তন,দুলাখ টাকা জরিমানা,একজনের ১৫ দিনের জেল হিন্দু সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে-দীপক কুমার পালিত পহেলা বৈশাখ উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাষনের আয়োজনে চিত্রাংকণ প্রতিযোগিতায় চিলড্রেন পার্ক স্কুলের সাফল্য পিএইচপি মোটরস’র সঙ্গে রবি’র চুক্তি,গাড়ি ক্রয়ে রবি গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়। সীতাকুণ্ডে উৎসাহ উদ্দীপনায় প্রহেলা বৈশাখ উদযাপিত মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর -শিক্ষামন্ত্রী
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন ও পুরান বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টে অপরিস্কার ও অনিরাপদ পরিবেশে খাবার প্রস্তুতি, ভেজাল খাদ্য বিক্রি, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ করা ও মূল্য তালিকা না থাকায় দুই বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ১লক্ষ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৩৮, ৪০ ও ৪২ ধারায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে এবং অত্যাবশ্যক পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র ৩(ঘ) ধারায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ওই জরিমানা করে ‘ইউএনও-এ্যাসিল্যান্ড’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘আল-মদিনা হোটেল, প্রানসী রেস্টুরেন্ট, রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্ট, পাঁচ ভাই হোটেল ও তিন ভাই হোটেলকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘ডিমের দোকান, বিস্কুটের দোকান, সবজির দোকান’কে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী’সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »