শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ছাতক প্রতি‌নি‌ধিঃ

সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে
মতবিনিময় করেছেন ছাতক ক্যাম্পের সেনাবাহিনীর মেজর আল জাবির মোহাম্মদ আসিফ। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ছাতক উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছাতক,দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সরকার কর্তৃক ঘোষিত অপারেশন ডেভিল হান্ট জোরদারের মাধ্যমে চাঁদাবাজি, মাদক, অস্ত্রসহ অপরাধিদের শনাক্ত করার লক্ষে এ মতবিনিময় করা হয়। এসময় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, দোয়াবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক, জগন্নাথপুর থানার (ওসি) তদন্ত জয়নাল আহমদসহ তিন উপজেলার বিএনপি জামায়াত, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির সমন্বয়করা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্র, চোরাচালানসহ সকল অপরাধীদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করেন মেজর আল জাবির মোহাম্মদ আসিফ।

এর আগে সকাল ১০ টায় উপজেলা ডাক বাংলোয় ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেজর জাবির। অপরাধীদের শনাক্ত করতে তিনি সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। এসময় ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ও লুৎফুর রহমান শাওন,
ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারন সম্পাদক এমএইচ খালেদ, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার সভাপতি মুশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংবাদিক এরআর ছায়েম, মীর আমান মিয়া লুমান ও পাপলু মিয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »