Categories: জাতীয়

পুর্ব সুন্দর বনে পিঠে ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত কুমিরের পিঠে বসানো হয়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ

জীবনাচরণ জানতে একটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে বাগেরহাটের সুন্দরবনের একটি খালে অবমুক্ত করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চরাপুটিয়া খালে কুমিরটি অবমুক্ত করা হয়।
এ সময় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) ম্যানেজার ও প্রকল্পের সমন্বয়কারী সারোয়ার আলম দীপুসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অবমুক্ত করা সাত ফুট লম্বা কুমিরটির বয়স ১২ বছর। এই গবেষণার মাধ্যমে কুমির কোথায় যাচ্ছে ও জীবনাচরণ এবং খাদ্যাভাস সম্পর্কে জানা যাবে বলে জানান আজাদ কবির।তিনি বলেন, সুন্দরবনে কুমিরের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।কুমিরের প্রজন ক্ষমতাও কমে যাচ্ছে। ফলে কুমিরের জীবনাচরণ ও খাদ্যাভাস জানতে আমরা কুমির নিয়ে গবেষণা শুরু করেছি।আশা করি, এই গবেষণা কুমিরের প্রজন বৃদ্ধি ও সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়াতে কাজ করবে। এর আগে ২০২৪ সালের ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে চারটি লোনা পানির কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের অভ্যন্তরে চারটি স্থানে অবমুক্ত করা হয়। এর মধ্যে দুটি পুরুষ ও দুটি স্ত্রী কুমির ছিল। অবমুক্ত করা স্ত্রী কুমির দুটোর মধ্যে একটি সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট এবং যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি এলাকার মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এলাকা থেকে ২০২২ সালে উদ্ধার করা কুমির যার নাম মধু।এছাড়া পুরুষ কুমির দুটোর মধ্যে একটি মাদারীপুর থেকে উদ্ধার করা এবং অন্যটি সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ফাঁদ পেতে ধরা ছিল। এসব কুমিরের মধ্যে তিনটি কুমির এক মাস ধরে সুন্দরবনের বিশাল এলাকায় অবস্থান করলেও, একটি কুমির সুন্দরবনের বিশাল এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী তখন এক মাসের কাছাকাছি সময়ে ওই কুমিরটি ১৫০ কিলোমিটার এলাকা ঘুরেছিল। অবমুক্তের প্রায় এক মাস পরে ১২ এপ্রিল রাতে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের একটি মৎস্য ঘের থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। কুমির চারটি এখনও সুন্দরবনের অভ্যন্তরে রয়েছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

12 hours ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

14 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

15 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

19 hours ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

19 hours ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

19 hours ago

This website uses cookies.