Categories: জাতীয়

আসলাম চৌধুরীর সৌজন্যে চবি’র হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

দেশের দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের (ছাত্র- ছাত্রী সম্মিলিত) সমিতির উদ্যোগে আসলাম চৌধুরীর আয়োজনে আনন্দ উৎসব, সংবর্ধনা ও আলোচনা সভা শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০ টা থেকে হিসাব বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর সুলতান আহমেদ এর সভাপতিত্বে ও মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন এর সঞ্চালনায় সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরী এফসিএ এর বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহ হিয়া আখতার , বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য (একাডেমী) প্রফেসর মোঃ শামীম উদ্দিন খান, উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

উক্ত আয়োজনে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথিবৃন্দ যথাক্রমে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব, মুসলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিস এন্ড একচেঞ্জ কমিশনের কমিশনার মোঃ মহসিন চৌধুরী, সমাজ কল্যান মন্ত্রানালয়ের সচিব ড. মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান এফসিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.মোঃ মাইনুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নছরুল কদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন, হিসাব বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক মুখতার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, আনন্দ উৎসব উদযাপন কমিটির আহবায়ক মোঃ শামসুল হক, সদস্য সচিব, প্রফেসর আবু মোঃ রহিম উল্লাহ, মোঃ তফাজ্জল আলী তফু, বিএএ সভাপতি প্রফেসর ড.হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড.সাইদুজ্জামান, হিসাব বিজ্ঞান সমিতির সদস্য আমজাদ হোসেন চৌধুরী প্রমূখ।

আনন্দ উৎসব অনুষ্ঠানে উচ্ছাস প্রকাশ করে বক্তারা বলেন, হিসাব বিজ্ঞান সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে সক্রীয় ভূমিকা পালন করতে হবে। সেই সাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত হওয়া জরুরী বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তাছাড়া একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠারও সিদ্ধান্ত গৃহিত হয়।

পরে অনুষ্ঠানের আয়োজক মোঃ আসলাম চৌধূরী এফসিএ ও তার সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা, একমাত্র কন্যা মেহরীন আনহার উজমার আহবানে মধ্যাহ্নভোজ শেষে সমিতির সকল সদস্যগণ স্বপরিবারে ডিসি পার্ক পরিদর্শনে করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

21 hours ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

23 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

24 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

1 day ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

1 day ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

1 day ago

This website uses cookies.