বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মেহেদী হাসান অপূর্বঃ

“সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলা প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের অন্যতম নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি-র সভাপতি জনাব দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সিলেট এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হোসেন, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, শিক্ষা বোর্ড, সিলেট। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডি-র সম্মানিত সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, ২১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রধান অতিথি উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সহকারী শিক্ষক, মো: ফরিদ উদ্দিন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া পরিষদের সমন্বয়কারী সিনিয়র প্রভাষক তামান্না রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের জন্য প্রাণ উৎসর্গকারী সকল শহীদকে। তিনি আরো বলেন, ক্রীড়া শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলের মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন করে। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিভিন্ন ইতিবাচক দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিষয় অতিথি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উপস্থিত অতিথিবৃন্দ। প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং তা সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরো প্রাণবন্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে আরো জানানো হয় যে, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »