বিএনএম সীতাকুণ্ড পৌরসভা আহবায়ক কমিটি গঠন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সদর পৌরসভায় নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বিএনএম এর কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক আলি আজম, সদস্য সচিব ফিরোজা বেগম হিরা নির্বাচিত হয়েছেন।
এ্যাডভোকেট মোস্তফা নুর বলেন, লুটেরা পরিবার তন্ত্র ও কালো টাকার মালিকদের অপদখল হতে রাজনীতিকে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ।

২ সেপ্টেম্বর ২০২৩ ইং সীতাকুন্ড পৌর সদরে অনুষ্ঠিত সভা প্রোগ্রাম জেলা আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিএনএম এর সীতাকুণ্ড পৌর কমিটি গঠন সংক্রান্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট এম এন মোস্তফা নূর, জেলা কমিটির সদস্য মোহাম্মদ তারেক, সীতাকুণ্ড উপজেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ ইদ্রিস মিয়া।
উক্ত সভায় উপস্থিত প্রত্যেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সবার মতামতের ভিত্তিতে বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আলী আজমকে আহবায়ক এবং বিশিষ্ট নারী নেত্রী ফিরোজা বেগম হিরাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড পৌরসভা আহ্বায়ক কমিটি গঠিত হয়।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ নুরুল আমিন, নুর নবী এবং মাসুমা বেগম। যুগ্ম সদস্য সচিব যথাক্রমে : মোঃ শফি, আব্দুল আজিজ এডভোকেট বিবি খাদিজা তৃষাকে দায়িত্ব অর্পণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রাখে। প্রত্যেকে মন খুলে সত্য বলার অধিকার রাখে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে মানুষ বিতশ্রদ্ধ। মানুষ সত্য বলতে ভয় পাচ্ছে। একশ্রেণীর লুটেরা কলোটাকার মালিক এবং পরিবারতন্ত্রের অপ দখলে চলে গেছে রাজনীতি।
লুটেরা পরিবার তন্ত্র ও কালো টাকার মালিকদের অপদখল হতে রাজনীতিকে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ।
শেষে মোনাজাত পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.