Categories: জাতীয়

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা- হ্যাপী নিউ ইয়ার।

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ

পুরনো বছরের যা কিছু মলিনতা সমস্তটাই পিছনে
ফেলে নতুন আশা এবং নয়া উদ্যম নিয়ে ২০২৫ সালে পদার্পণ। একবিংশ শতাব্দিতে যুক্ত হল আরও একটি নতুন
বছর। আনন্দ, উন্মাদনা আর আতসবাজির রোশনাইয়ে বরণ করে নিল বিভিন্ন দেশে। টাইম জোন আলাদা হলেও নিউ ইয়ার সেলিব্রেশনের আনন্দে মিলেমিশে একাকার হয়ে যায় সিডনি থেকে সুইৎজারল্যান্ড, কিউবা থেকে ক্যানবেরা।
ট্রেন্ডিং হ্যাশট্যাগ আর ইনস্টা রিলের যুগে নববর্ষের উদযাপনও এখন ডিজিটাল। জেন জি-এর সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেই হ্যাপি নিউ ইয়ার জানানোর পালা। মলিন হয়েছে হাতে লেখা গ্রিটিংস কার্ডের স্মৃতি। হোয়াটসঅ্যাপ চ্যাটবক্স ভরে উঠছে হরেক রকম GIF-এ। সঙ্গে মানানসই ইমোজি। সেলেব থেকে সাধারণ মানুষ, সকলেই আন্তর্জালের মাধ্যমে একে অপরকে নিউ ইয়ার উইশ করতে ব্যস্ত।
আবার নতুন বছরে নতুন রেজলিউশন নেওয়ার পালাও শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকবছরের মতো দু’টো দিন যেতে না যেতেই যা ভঙ্গ হয়ে যায় নিমেষে। ঘুম থেকে সকাল সকাল উঠে এক্সারসাইজ করা কিংবা মন দিয়ে পড়াশোনা করার মতো রেজলিউশনগুলো ১ পেরিয়ে ২ জানুয়ারি থেকেই আর রাখা হয় না। তবে সামাজিক দায়িত্ব, কর্তব্য এবং মূল্যবোধ, ভালো মানুষ হওয়ার অঙ্গীকার, দূষণমুক্ত পৃথিবী, সুশাসনের রেজলিউশন রাখাও অবশ্য অনেকক্ষেত্রে বড় কঠিন হয়ে দাঁড়ায়। ২০২৪ সালে দেওয়া প্রতিশ্রুতি ২০২৫-এ পূরণ হয় কি না, সেটাই এখন দেখার। আরও একটা নতুন বছর এই দেশ তথা এই পৃথিবীকে কী ভাবে শিশুর বাসযোগ্য করে তুলতে পারে, তার জন্যও অপেক্ষা থাকবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

10 hours ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

12 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

13 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

17 hours ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

17 hours ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

17 hours ago

This website uses cookies.