শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মেহেদী হাসানঃ

১৬ই ডিসেম্বর (সোমবার) বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দেশ মাতৃকার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণের মাধ্যমে সিলেটের নারী শিক্ষার স্বনামধন্য বিদ্যাপীঠ আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির অসীম সাহস আর চির গৌরবের একদিন “মহান বিজয় দিবস” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান বিজয় দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জ্বিত করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব দেবজিৎ সিংহ, সভাপতি, গভর্নিং বডি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একইসাথে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজয় দিবসের উপর শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা উন্মোচন করেন প্রধান অতিথি। এরপর উপস্থিত সবাই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন।
আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুভূতি প্রকাশ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির ভাষণে সভাপতি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা আমাদেরই রক্ষা করতে হবে। এর মাধ্যমেই সার্থক হবে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ আর অগনিত মানুষের ত্যাগ-তিতিক্ষা। এছাড়া মহান বিজয় দিবস পালনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও অর্জন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরলেই অর্থবহ হবে মহান বিজয় দিবসের সব আনুষ্ঠানিকতা। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তিতে বিজয়ের আনন্দ ফুটিয়ে তোলা হয়, যা উপস্থিত সকলকে মোহিত করে।
পরিশেষে অধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থী এবং অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »